উদ্ধৃতি রঙ্গরস

আপডেট : ০৫ মে ২০১৯, ১৯:৪৩

আর্মির ভেতর তখন টানটান উত্তেজনা। এই যে কোনো সময় যুদ্ধ লাগল বলে। এমন সময় এক সৈনিক অফিসারের কাছে ছুটির আবেদন নিয়ে এল। দরখাস্ত খোলার আগে সৈনিকের দিকে তাকিয়ে অফিসার বলল—এই অবস্থার ভেতর তুমি ছুটি চাইছ? দেখ জুনিয়র, আমি দরখাস্তটি খোলার পর যদি দেখি যে এই পরিস্থিতিতে তোমার এই কারণে ছুটি নেওয়া অযৌক্তিক তবে তোমার শাস্তি হবে।—এই বলে তিনি দরখাস্ত পড়তে লাগলেন। কিছুক্ষণ পর মুখ তুলে বললেন—ও আই সি! তোমার স্ত্রীর ডেলিভারি হবে। ওয়েল, এটা যথেষ্ট জরুরি বিষয়। তোমার ছুটি মঞ্জুর করা হলো। তা কত দিনের ছুটি চাই তোমার? আই মিন, তোমার স্ত্রীর ডেভিলারির তারিখ কবে?

—জি স্যার, তারিখ এখনো ঠিক হয়নি। তবে, আজ ছুটি পেয়েই যদি রওনা দেই তবে কাল সন্ধ্যা নাগাদ বাড়ি পৌঁছাতে পারব। তা হলে ধরুন ডেলিভারি ডেট হবে গিয়ে আগামীকাল থেকে এগারো মাসের ভেতর যে কোনো দিন।