সাধারণত বাইসাইকেল বা বাইক যারা ব্যবহার করে থাকেন, তাদের জন্য অপরিহার্য একটি গ্যাজেটের নাম হেলমেট। স্কেটিংয়ের জন্য হেলমেটের বিকল্প নেই। নিছক নিরাপত্তার খাতিরে হেলমেটের ব্যবহার আবশ্যক হলেও প্রযুক্তির কল্যাণে এখন এটি বাড়তি অনেক সুবিধাই দিতে পারবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার এক্সারশন গেমস ল্যাব যে ইন্টার্যাকটিভ হেলমেটটি তৈরি করেছে, তারা একে তৈরিই করেছে এতে ব্যবহূত এলইডি লাইটের মাধ্যমে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে। এতে ব্যবহার করা হয়েছে ১০৪টি এলইডি লাইট, আর সেগুলোকে নিয়ন্ত্রণের জন্য রয়েছে আরডুইনো ইউনো মাইক্রোকন্ট্রোলার। এটি ব্যবহারের সময়ে এলইডি লাইটগুলো ব্যবহার করে টার্ন নেওয়াসহ নানা ধরনের সিগন্যাল প্রদান করা যাবে। শুধু তাই নয়, একে পিসি বা অন্য ডিভাইসের সাথে সংযুক্ত করলে গানের তালে তালেও লাইটগুলো জ্বলবে-নিভবে।
