প্রযুক্তির প্রয়োগে ক্ষমতায়ন ও দারিদ্র দূরীকরণে আইসিটি মন্ত্রীর আশাবাদ

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ১৯:০৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি বলেছেন, জনগণের ক্ষমতায়ন ও দারিদ্র দূরীকরণের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করাই বর্তমান সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে বেছে নিযেছে। তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত জ্ঞানের প্রসার ঘটানোর মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, দক্ষ মানবসম্পদ রপ্তানী এবং তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক বাজারের সুবিধা অর্জনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করে তুলতে আইসিটি মন্ত্রণালয়ের বিরামহীন প্রয়াস অব্যাহ রেখেছে।’ সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কনফারেন্স কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ প্রেজেন্টেশন’-এ প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানের প্রেজেন্টশন পেপার উত্থাপন করেন গ্রামিন সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক আজিজ ইউ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশফাক হুসেন, গ্রামিন সলিউশন্সের চিফ অপারেটিং অফিসার আশিকুর রহমান প্রমুখ।