অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ১৯:০৩
দেশের বাজারে অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ৭ নিয়ে এসেছে আইওয়েব টেকনোলজি। এটি স্পাইওয়্যার, রুটকিটস, ট্রোজান, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকর ভাইরাসের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। এতে রয়েছে রিয়েলটাইম স্ক্যানিং, স্ট্রিমিং আপডেট, ডেস্কটপ ফায়ারওয়াল সিস্টেম, ওয়েব রেপুটেশন সিস্টেম ফাইল শিল্ড, নেটওর্য়াক শিল্ড, পি২পি শিল্ড, ওয়েব শিল্ড প্রভৃতি। এটি সেফজোন সুবিধা ও সামাজিক যোগাযোগের নেটওয়ার্কেও সুরক্ষা প্রদান করে। ব্যক্তিগত এবং এন্টারপ্রাইজের জন্য রয়েছে আলাদা প্যাকেজ।