গিগাবাইট গেমিং প্রতিযোগিতার ফাইনাল আগামীকাল

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ১৯:০৪
আগামীকাল ১৫ মার্চ রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হবে গিগাবাইট গেমিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। গত ৮ থেকে ১১ জানুয়ারি বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রতিযোগিতার প্রাথমিক পর্যায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪ টি ইভেন্টে প্রায় ৪৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে বিজয়ীদের ৭০,০০০ টাকা মূল্যের উপহার দেয়া হবে। প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে স্মার্ট টেকনোলজিস এবং অর্পন কমিউনিকেশন্স।