আউটলুক/হটমেইল নিয়ে ঝামেলায় মাইক্রোসফট

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ১৯:০৪
হটমেইলের পরিবর্তে মাইক্রোসফট সম্প্রতি সম্পূর্ণ নতুন রূপে চালু করেছে আউটলুক সার্ভিস। তবে হঠাত্ করেই এই সার্ভিস নিয়ে ঝামেলায় পড়ে তারা। গত পরশু বেশ বড় একটি সময় জুড়ে আউটলুকের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারেন নি। শুধু তাই নয়, এর ফলে স্কাই ড্রাইভের সেবাও ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ব্যবহারকারীরা। গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অবশ্য মাইক্রোসফটও এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছে। এর ফলে গ্রাহকরা সাময়িক যে সমস্যার মুখোমুখি হয়েছে, তার কারণে তারা আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে। এর কারণ অবশ্য জানায়নি তারা।