ডিজাইন ইন্সপিরেশনের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২০:৩২
গ্লোবাল প্রফেশনের এই প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বস্ত্রশিল্পকে টিকে থাকতে হলে বস্ত্র প্রযুক্তিবিদ্যার কোনো বিকল্প নেই । আর এই প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যেই ইনস্টিটিউশন অব ডিজাইন ইন্সপিরেশন ১৯৯৮ সালে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ডিজাইন ইন্সপিরেশনের ইন্টেরিয়র আর্কিটেকচার-এর তৃতীয় ব্যাচের গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে গুলশানের এসিসিএল (এইউ কমিউনিটি ক্লাব লিমিটেড)-এ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অ্যান্ড সিইও আর্কিটেকচার আলমগীর জলিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালেয়শিয়ান হাই কমিশনার নরলিন বিনতি অথমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল, কলেজ অব হোম ইকোনোমিক্স-এর প্রফেসর লায়লা আরজুমান বানু এবং রিনাত ফৌজিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, কলেজ অব হোম ইকোনোমিক্স। আরও উপস্থিত ছিলেন সৈয়দ নুরুল ইসলাম, প্রেসিডেন্ট অব বিএমসিসিআই। অনুষ্ঠানে ইন্সপিরেশনের ১৪ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও হোম ইকোনোমিক্স কলেজের ৮৮ জন শিক্ষার্থী ইন্সপিরেশন ইন্সটিটিউটের আন্ডারে অ্যাপার্টমেন্ট ডিজাইনের উপর শর্ট কোর্স সম্পন্ন করেছেন। তাদেরকেও এই অনুষ্ঠানে সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, ইন্সপিরেশন আর্কিটেকচারের ৪ বছরের গ্র্যাজুয়েশন কোর্স এখন ৩ বছরে সম্পন্ন করার সুযোগ রয়েছে। এ ছাড়াও শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাশন ডিজাইনের উপর কোর্স শুরু হতে যাচ্ছে। আর এই কোর্স সম্পন্ন করে যে কেউ হয়ে যেতে পারেন একজন দক্ষ আর্কিটেকচার ।