শচিনের ছেলের দাম পাঁচ লাখ রুপি!

আপডেট : ০৫ মে ২০১৯, ২০:৩৩

মুম্বাই টি-টোয়েন্টি ক্রিকেট লিগের নিলামে সর্বোচ্চ পাঁচ লাখ রুপিতে বিক্রি হলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেল্ডুলকার। মুম্বাই টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় মৌসুমের জন্য ১৯ বছর বয়সী এই বাঁ-হাতি পেসারকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্ব।

শনিবার অনুষ্ঠিত হওয়া এই নিলামে পেসারদের ক্যাটাগরিতে এক লাখ রুপির বেইস প্রাইসের তালিকায় ছিলেন অর্জুন। নিলামে তার নাম ডাকার পরই এই পেসারকে দলে ভেড়াতে দফারফা শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত দুটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ প্রাইস ৫ লাখে গিয়ে অর্জুনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। তাই বাধ্য হয়ে লটারি করা হয় অর্জুনকে নিয়ে। সেই লটারিতে জিতে অর্জুনকে কিনে নেয় আকাশ টাইগার্স মুম্বাই।

আরও পড়ুন: ‘রাম’ ধ্বনি শুনে যুবকদের ধাওয়া করলেন মমতা

এই লিগে পাঁচ লাখের উপরে কোনো খেলোয়াড়কে কেনার কোনো নিয়ম নেই। আগামী ১৪ মে থেকে শুরু হবে আট দলের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর খোদ টেন্ডুলকার।

ইত্তেফাক/জেডএইচ