ক্যারিয়ার জিজ্ঞাসা?

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২০:৩৩
প্রশ্ন :আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে পড়ালেখা করছি। কিছুদিন হলো আমরা আউটসোর্সিং নিয়ে অনেক কথাই শুনছি। আউটসোর্সিংয়ে কি সত্যিই ভালো ক্যারিয়ার গড়া সম্ভব? আউটসোর্সিংয়ে কী কাজ করা যায়? কোথায় আউটসোর্সিং করা যায়? মো. রফিকুল ইসলাম গাবতলী, বগুড়া। আউটসোর্সিং অত্যন্ত সম্ভাবনাময় একটি বিষয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে যেকেউ নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষ হলে তা থেকে বড় অংকের অর্থ উপার্জন করতে পারে। তার জন্য যেকোনো একটি বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। সে জন্য গ্রাফিক্স ডিজাইন, অনুবাদ, এসইও এবং এ রকম অনেক বিষয়ই রয়েছে। সব ধরনের কাজই পাওয়া যায় আউটসোর্সিংয়ের ওয়েবসাইটগুলোতে। অনেকেই ক্লিক করে টাকা উপার্জনের কথা বলে থাকেন। এগুলোর উপর নির্ভর না করাই ভালো। এগুলো প্রতারণার ফাঁদ হতে পারে। ৫০-টিরও বেশি বিষয়ে আউটসোর্সিং কাজ পাওয়া যায়। ওডেস্ক (www.ode sk.com), ইল্যান্স (www.ela nce.com), ফ্র্যিল্যান্সার (www.freel ancer.com) প্রভৃতি সাইটে গেলেই কাজের ধরণ জানতে পারবেন। তারপর নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করতে পারলে আপনি নিজেও কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]