চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ ইসলামী ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম শাখায় গ্রাহকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু তাহের, সিনিয়র অফিসার বজলুর রহমান, ইনভেস্টম্যান ইনচার্জ আবদুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা।
