সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টেসের নির্মাণ শ্রমিক আলমগীর হোসেন রনি (২২) খুনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ মঙ্গলবার গোদনাইল পাঠানটুলি এলাকার একটি পুকুর থেকে শ্রমিক আলমগীরের অর্ধগলিত লাশ উদ্ধার করে। থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিচুর রহমান জানায়, শীঘ্রই এ হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতার করা হবে।
