লালপুরে পুত্রের হাতে পিতার মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৩
লালপুর (নাটোর) সংবাদদাতা বুধবার গতকাল নাটোরের লালপুর উপজেলার শোভ গ্রামের ঠাকুরপাড়ায় পুত্রের শাবলের আঘাতে ঘুঘুর আলী কবিরাজ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘুঘুর আলী কবিরাজ বেগুন বিক্রির জন্য বাজারে বের হলে তার পুত্র মনসুর আলী (৩২) টাকা দাবি করে। টাকা না পেয়ে সে শাবল দিয়ে বাবার মুখে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।