মঠবাড়িয়া(পিরোজপুর )সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিরুখালী গ্রামের দুই সন্তানের জননী সুলতানা বেগম (২৮) নামের এক গৃহবধূকে গত সোমবার সন্ধ্যায় স্বামী পিটিয়ে হত্যা করেছে। গত মঙ্গলবার লাশ পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেছে।
মঠবাড়িয়া থানার এসআই হারুন অর রশিদ জানান, নিহত গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী,শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
