পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের বেহাল অবস্থা

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৫
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা নামেমাত্র পার্বতীপুর রেলওয়ে হাসপাতাল। বৃটিশের তৈরি ভবনটি এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে। তথ্যানুযায়ী জানা যায়, এই হাসপাতালটি শতাধিক বছর পূর্ব থেকে ভালভাবে চিকিত্সা প্রদান করে আসছে। এখানে মূলত রেলকর্মকর্তা ও কর্মচারীদের পরিবারবর্গের চিকিত্সা সেবা প্রদানের জন্য প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে এত নাজুক অবস্থা যাতে ১৬ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে চিকিত্সার কোন ব্যবস্থা নেই। নেই কোন প্রয়োজনীয় ডাক্তার ও কর্মচারী। এমনকি নেই প্যাথলজি, ইসিজি, আল্ট্রাসাউন্ড। শুধু নেই আর নেই..., দীর্ঘদিন ধরে এডি এমসহ দু’জন সহকারী সার্জেন পদ শূন্য থাকায় বর্তমানে ১ জন মাত্র ডাক্তার দিয়ে চলছে। এখানে কোন মহিলা ডাক্তার নেই। ৩ জন ফার্মাসিষ্টের স্থলে রয়েছেন ১জন। ডাক্তার ও ওয়ার্ড এ্যাটেন্টডেন্ট পদ শূন্য রয়েছে। বছরে দু’বার ওষুধ সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এডিএম ও ডা. এ কে এম খায়রুল বাশার জানান এই শূন্য পদগুলো পূরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর মধ্যেই চাহিদাপত্র প্রেরণ করেছি।