লালপুরে জমি নিয়ে সংঘর্ষ: নিহত এক

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৫
লালপুর (নাটোর) সংবাদদাতা নাটোরের লালপুর উপজেলার দিয়াড়পাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত আকতার হোসেন (৪৫) মঙ্গলবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। সে ঐ গ্রামের মৃত নাজের মণ্ডলের পুত্র। দিয়াড়পাড়া গ্রামের রব্বেজ মণ্ডলের পুত্র আব্দুর রহমানের সাথে তার চাচাত ভাই টেনু মণ্ডলের পুত্র ইসমাইল মণ্ডলের পৈতৃক দুই বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে ৫মার্চ সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয়পক্ষের ১২জন আহত হয়। এদের মধ্যে আকতার হোসেন, ফজলু, গফুর, সাহাজান ও আব্দুল বারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় লালপুর থানায় পৃথক ২টি মামলা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান আকতারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন ।