চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নোয়াখালীর চাটখিল উপজেলার আওয়ামী লীগ নেতা আব্বাসউদ্দিন ঠিকাদারের লামচরের বাড়িতে স্থানীয় বিএনপি নেতা জালাল মেম্বারের নেতৃত্বে দফায়-দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। বিরোধকৃত সম্পত্তির ওপর ১৪৪ধারা জারি রয়েছে। গত সোমবার ৩দফা এবং মঙ্গলবার সকালে জসিমের পক্ষের ইসমাইল ও মামুন হোসেনসহ ৮/১০জন হামলা চালিয়ে আব্বাসের ২টি টিনের ঘর ভাংচুর করে। এ সময় তাদের সন্ত্রাসী হামলায় আব্বাসের পরিবারের ৪মহিলাসহ ৮জন আহত হয়। এ ব্যাপারে আব্বাসউদ্দিনের স্ত্রী থানায় মামলা দায়ের করেছেন। উপজেলা আওয়ামী লীগ নেতা আব্বাসউদ্দিন বলেন, বিএনপি নেতা জামাল মেম্বারের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। তবে জামাল মেম্বার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
