রায়পুরায় চার হাজার বেগুন গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৭
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরায় রাতের আঁধারে একই এলাকায় দুই কৃষকের প্রায় এক একর জমির অন্তত ৪ হাজার ফলন্ত বেগুন গাছ কেটে প্রতিশোধ নিল প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় অন্তত কয়েক লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে মো. আফসার উদ্দিন ও মো. মনির উদ্দিনের প্রায় এক একর জমিতে লাগানো অন্তত ৪ হাজার ফলন্ত বেগুনের গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।