গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মরিয়ম আক্তার (২৩)। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা (দিয়াপাড়া) গ্রামের মৃত সিরাজ উদ্দিন বেপারীর ছেলে মাদ্রাসা শিক্ষক মো. সালাহউদ্দিন বেপারীর সাথে চার বছর আগে মরিয়ম আক্তারের বিয়ে হয়। মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে স্বামী সালাহউদ্দিন স্ত্রী মরিয়মকে শারীরিক নির্যাতন করে। এতে মরিয়মের মৃত্যু হলে তার লাশ ঘরের বিছানার উপর ফেলে রেখে শ্বশুরের নিকট মোবাইলে জানায় তার মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর স্বামী সালাহউদ্দিন বেপারী তার একমাত্র শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মরিয়মের মা মাসুদা বেগম বাদী হয়ে সালাহউদ্দিনসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
