সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৯
ঠাকুরগাঁওয়ে জাতীয় ভূমি জোনিং কর্মশালা ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে জাতীয় ভূমি জোনিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এই কর্মশালা উদ্বোধন করেন জাতীয় ভূমি জোনিং প্রকল্প পরিচালক আব্দুল হাই। আলোচনাসভায় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াহেদ, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। সৈয়দপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার নতুন বাজার সুড়কি মহল্লায় মঙ্গবার গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ল্যাপটপ, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দেয়। ওইদিন রাত ৩টায় ১০ জনের একটি ডাকাতদল কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ব্যবসায়ী জয়নুলের বাসায় প্রবেশ করে। বোচাগঞ্জে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা\ গত মঙ্গলবার বিকালে বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রউফ মণ্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সদস্য ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল খায়রুম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন প্রমুখ। হোসেনপুরে বাসগৃহে অগ্নিকাণ্ড হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ গ্রামে মো. রফিক ইসলামের বসতঘরে গতকাল বুধবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির মালিক রফিক জানান, বিদ্যুতের শর্টসার্কিট অথবা হাই ভোল্টেজের কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে ২টি ঘর, আলু, ধান, পাট ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মাদারীপুর সরকারি শিশুসদনে ৬টি পদ শূন্য মাদারীপুর প্রতিনিধি \ জেলার একমাত্র সরকারি শিশুসদনে সহকারী তত্ত্বাবধায়কের একটি পদসহ ৬টি পদ বর্তমানে শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় প্রশাসনিক কাজসহ বিভাগীয় কাজ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর সরকারি শিশুসদনে সহকারী শিক্ষকের ২টি পদ, প্রশিক্ষকের ২টি পদ ও চতুর্থ শ্রেণির কর্মচারীর একটি পদ বর্তমানে শূন্য রয়েছে। কুলাউড়ায় রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত কুলাউড়া সংবাদদাতা\ গতকাল বুধবার কুলাউড়া উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে স্থানীয় কালীবাড়িতে শ্রী রামকৃষ্ণ দেবের ১৭৮তম জন্মতিথি উত্সব পালিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিশেষ পূজা, অঞ্জলি প্রদান, আলোচনাসভা, সংগীতানুষ্ঠান ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত প্ররিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনশিল্পী বনানী সেনগুপ্তা। দুমকিতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা\ দুমকিতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হারুন-অর-রশীদ হাওলাদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ। অনুষ্ঠানে দুমকি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাগমারায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাগমারায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে । নিহত যুবকের নাম জুয়েল রানা (১৭)। সে উপজেলার মাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে মচমইল বাজারে যাওয়ার পথে রাজশাহী থেকে ছেড়ে আসা গেটলক খাজাবাবা পরিবহনে (টাঙ্গাঈল-জ-০৪-০১৩১) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জুয়েল রানা নিহত হয়। বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বান্দরবানে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বান্দরবান প্রতিনিধি \ বান্দরবানে পৌরসভার উদ্যোগে ৬৩ লক্ষ টাকা ব্যয়ে ক্যাচিংঘাটা-নতুনপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে ক্যাচিংঘাটা বাজারে ফলক উন্মোচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। হোমনায় শিক্ষকের বাড়িতে অগ্নিকাণ্ড হোমনা সংবাদদাতা\ কুমিল্লার হোমনা উপজেলার দড়িভাষানিয়া গ্রামের স্কুল শিক্ষক মো. মোশারফ হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের দেয়া অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়ে ঘরে থাকা নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য আসবাবপত্রসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহকর্তার ছোট ভাই মাদকাসক্ত সারোয়ারকে (৩২) আটক করে পুলিশে দিয়েছে জনতা। বাবুগঞ্জে উদ্ধারকৃত লাশের পরিচয় মেলেনি বরিশাল অফিস \ বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা বৃদ্ধার লাশের পরিচয় গত চারদিনেও পাওয়া যায়নি। পুলিশ জানায়, উপজেলার বাহেরচর ঘোষকাঠী সংলগ্ন সন্ধ্যা নদীতে অজ্ঞাতনামা পরিচয়ের ৫০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ গত ৯ মার্চ স্থানীয়রা নদীতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ভাসমান লাশটি নদী থেকে উদ্ধার করে। ময়না তদন্তের জন্য বরিশালের শেবাচিমের মর্গে প্রেরণ করে। মৃত ব্যক্তির পরনে কালো প্যান্ট ও সাদা স্টেপের শার্ট এবং মুখে কালো দাড়ি রয়েছে বলে পুলিশ জানায়। মুন্সীগঞ্জে ইমাম সম্মেলন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মসজিদের পবিত্রতা রক্ষা, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিমদের নিয়ে সমাবেশ ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। মুন্সীগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম, মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের খতিব মুফতি মো. শহীদুল্লাহ প্রমুখ। রাজবাড়ীতে কালী পূজা অনুষ্ঠিত রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ী পৌর মহাশ্মশান মন্দিরে সোমবার সাড়ম্বরে শ্রী শ্রী ঁরী কালী পূজা ও দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শ্রী শ্রী চণ্ডী পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পাঠক ছিলেন অরুণ ঘোষ। রাত ৯টার দিকে সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মোঃ রেজাউল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, জেলা জাসদের সভাপতি আহমেদ নিজাম মন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজা অনুষ্ঠান পরিদর্শন করেন। পটিয়ায় দুই বাড়িতে ডাকাতি পটিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা\ পটিয়ায় পুলিশ পরিচয়ে দুই ঘরে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামের প্রবাসী ফারুকের ঘরে এবং ও চরকানাই গ্রামের মাস্টার নাজিমের ঘরে এ ঘটনা ঘটে। এ সময় ১০/১২ জনের ডাকাত দল ওই দুই গ্রামে হানা দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অন্যদিকে একই রাতে চাপড়া গ্রামের ফারুকের ঘরে ডাকাতদল হানা দিয়ে ঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণ ও ৪ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে পটিয়া থানার ওসি মফিজউদ্দিন বলেন, এ ব্যাপারে মামলা নেয়া হয়েছে। সিলেটে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি সিলেট অফিস \ সিলেট নগরীতে সামাজিক অস্থিরতা সৃষ্টি ও দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টারোধে এবং সর্বত্র শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে স্থানীয় গণমান্য এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দকে নিয়ে গণসংযোগের মাধ্যমে জনমত সৃষ্টির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনেরও সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে আহবায়ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। লৌহজংয়ে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মঙ্গলবার ভোর রাতে লৌহজং উপজেলার হাটভোগদিয়া গ্রামের লন্ডন প্রবাসী রেজাউল করিমের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন লন্ডন প্রাবাসীর স্ত্রী বীথি বেগম ও ৩ বছরের শিশু কন্যা তানজিলা। বাড়ির মালিক রেজাউল করিমের মা মমতাজ বেগমর জানান, মঙ্গলবার ভোর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের বেড়া কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাড়াইলে যৌন হয়রানির দায়ে যুবকের জেল তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইলে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে দুই সন্তানের জনক মোঃ তারা মিয়াকে (৩০) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা মিয়া জাওয়ার ইউনিয়নের দেওয়াটি গ্রামের জিন্নাত আলীর পুত্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান তার কার্যালয়ে আদালত বসিয়ে এ রায় ঘোষণা করেন। রায়ের পর আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মিরসরাইয়ে সিক্স মার্ডার মামলার আসামি আটক মিরসরাই সংবাদদাতা \ মিরসরাইয়ে সিক্স মার্ডারারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রাম থেকে মঙ্গলবার হত্যা মামলার আসামি রফিককে (২৫) জনতা আটক করে। সে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজমপুর গ্রামের নূর হোসেনের বাড়ির মৃত জোব্বা প্রকাশ জবু চোরার পুত্র। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান, সিক্স মার্ডারার রফিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গফরগাঁওয়ে তিন বাড়িতে ডাকাতি গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব গ্রামে সোমবার গভীর রাতে জসিমউদ্দিন, মুন্তাজ আলী ও দাওয়াদাইর গ্রামের বিদেশ প্রবাসী মকবুল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত সোমবার গভীর রাতে ১৫/১৬ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে টাংগাব গ্রামের জসিমউদ্দিন ও মুন্তাজ আলীর ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতের প্রহারে আহত হয়েছেন মুন্তাজ আলীর ছেলে মাঈন উদ্দিন ও তার স্ত্রী নাজমা খাতুন । একই রাতে টাংগাব ইউনিয়নের দাওয়াদাইর গ্রামের বিদেশ প্রবাসী মকবুল হোসেনের ঘরেও হানা দেয় ডাকাতরা। গোসাইরহাটে শিক্ষার্থীদের শিক্ষামূলক অনুষ্ঠান শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় কোদালপুর ইউনিয়নে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার স্কুল ছাত্র-ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক জায়গায় মলমূত্র ত্যাগ করার উপর শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কোদালপুর ৩৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংগঠন “সোসিয়ো ইকোনমিক ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন ফর ডিসেবেল্ড (সেডাড)” এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনছুর আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেডাড’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আ. মোতালেব। কাঠালিয়ায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার। মেলা প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মুহাম্মদ আমীরউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। নবীনগরে হাওর-বাঁওড় প্রকল্পের কাজ শুরু নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের বগডহর গ্রামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হাওর-বাঁওড় প্রকল্পের আওতায় এক কোটি বিশ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। সোমবার স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমে্দ খোকন এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এ সময় চেয়ারম্যান আবুল খায়ের বারি, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, মো. নাছিরউদ্দিন, মো. দুলাল মিয়া, শামিম রেজা, আকছিরুল আজীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পীরগঞ্জে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ পীরগঞ্জ(রংপুর)সংবাদদাতা \ রংপুরের পীরগঞ্জে আউশ ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ব্যক্তিগত উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ব্রি-৪৯ জাতের আউশ ধানের বীজ বিতরণ করা হচ্ছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর বাঘের বাজারে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে কৃষি বিভাগের পক্ষে কৃষক সভার আয়োজন করা হয়। লাকসামে সংখ্যালঘুদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় লাকসাম সংবাদদাতা \ লাকসাম জগন্নাথ দেবালয়ে সোমবার রাতে সংখ্যালঘু হিন্দু ও বৌদ্ধ সমপ্রদায়ের সাথে স্থানীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম এক মতবিনিময় সভায় মিলিত হন। অধ্যক্ষ নেপাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মো. শাহগীর আলম, ওসি মো. আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, তাবারক উল্যাহ কায়েস প্রমুখ। খোকন সাহার পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে মতবিনিময় করেন মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমত্ প্রজ্ঞা জ্যোতি ভিক্ষু, লাকসাম পৌর বিএনপির সহ-সভাপতি সুভাষ বণিক, ডা. সচিন্দ্র কুমার দাস, প্রভাষক শুভব্রত সাহা, পৌর কাউন্সিলর গোলাম রাব্বানী, সুশীল আচার্য প্রমুখ। মানিকদহ সীতানাথ জিউর মন্দিরে নামযজ্ঞানুষ্ঠান সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মানিকদহ সীতানাথ জিউর মন্দিরে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে গত সোমবার ছিল ভক্তদের ঢল। গত শনিবার থেকে অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার ভক্তের সমাবেশ ঘটে। সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভক্ত ও সমাজসেবক সুজিত্ কুমার সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি বাবু নারায়ণ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ সাহা ও বিশিষ্ট ভক্তবৃন্দ। স্বপ্নকুড়ি সম্মাননা পেলেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন প্রবর্তিত স্বপ্নকুড়ি সম্মাননা-২০১৩ মনোনীত হয়ে সফল চেয়ারম্যান হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া। গত রবিবার ঢাকার পুরানা পল্টন কমিউনিস্ট পার্টির ভবন মৈত্রী মিলনায়তনে ‘সফল চেয়ারম্যান’ বিষয়ে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে “সকল যুদ্ধাপরাধীর বিচার বাস্তবায়ন করা ও নতুন প্রজন্মের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিণাকুণ্ডে সহিংসতা রোধে ইমাম ও সুধী সমাবেশ হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা \ হরিণাকুণ্ডে পুলিশ হত্যা, সরকারি অফিস ভাংচুরসহ গত কয়েকদিনে ঘটে যাওয়া জামায়াত শিবিরের নৈরাজ্য ও সহিংস ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে ইমাম ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ইউ.পি চেয়ারম্যান মশিউর রহমান জোয়ার্দ্দার। সমাবেশের প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বশার। হোমনায় সংখ্যালঘুদের মতবিনিমিয় হোমনা সংবাদদাতা\ গতকাল বুধবার উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল আহামেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, সেক্রেটারী উত্পল কুমার ভৌমিক, বিষ্ণু লাল পোদ্দার, ডা. সমর চন্দ্র প্রমুখ। দেবিদ্বারে মেমোরিয়াল ট্রাস্ট উদ্বোধন চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে গতকাল বুধবার দুপুরে আবদুছ ছামাদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক শাহ আলম এর সভাপতিত্বে বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ও মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আবুল কাশেম মো. মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা মহাসচিব এএসএম মাসুদুর রহমান (বাবু), চেয়ারম্যান মোশাররফ হোসেন, শিক্ষক আলাউদ্দিন সরকার, সাংবাদিক মামুনুর রশিদ সরকার প্রমুখ।