ক্যারিয়ারের শীর্ষ সময়ে আছি:কিয়ারা

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:০৫

বিনোদন ডেস্ক

 

কিয়ারা আদভানি। ২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু হলেও ‘এমএম ধোনি :দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে দর্শকদের নজরে এসেছেন তিনি। তবে গতবছর পর্যন্ত ক্যারিয়ারটা থেমে থেমে এগুলেও চলতি বছরে ক্যারিয়ারের শীর্ষ সময় পার করছেন এই তারকা।—এমনটাই সম্প্রতি জানান ভারতীয় এক গণমাধ্যমে। তিনি বলেন, ‘ক্যারিয়ারে শুরুটা নিজেকে প্রমাণ করতে কিছুটা সময় লেগেছে। মাত্র তো শুরু, আরো অনেকদূর যেতে হবে। সেভাবেই নিজের প্রস্তুতি নিচ্ছি। তবে এ বছর ক্যারিয়ারের শীর্ষ সময়ে আছি। সামনের দিনগুলোতে হয়তো আরো ভালো কিছু হবে। তবে ক্যারিয়ার শুরুর পর এখনকার সময়টাই আমার কাছে শীর্ষ।’

মুক্তির অপেক্ষায় রয়েছে কিয়ারার ‘কবির সিং’ সিনেমাটি। শহীদ কাপুরের সাথে জুটি বেঁধে এই সিনেমায় দেখা যাবে তাঁকে। সিনেমার প্রচারণা নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি বলিউড তারকা নেহা ধুপিয়ার জনপ্রিয় সেলিব্রেটি শো বিএফএফস উইথ ভোগ-এর সেটে এসেছিলেন কিয়ারা। সঙ্গে ছিলেন শহীদ কাপুর। চলতি বছর ‘কলঙ্ক’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। এছাড়াও তামিল ও বলিউডের আরো একটি করে সিনেমায় অভিনয় করবেন তিনি।