আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় মনু নদীতে মানববন্ধন কর্মসূচি পালন করে পরিবেশ আন্দোলন (বাপা)। মনু, কুশিয়ারা, ধলাইসহ মৌলভীবাজার জেলার ‘সকল নদী রক্ষা করো’— এ দাবিতে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন (বাপার) জাতীয় পরিষদ সদস্য ও জেলা কমিটির কো-অর্ডিনেটর আসম সালেহ সোহেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আব্দুল মতিন, জেলা নাট্য পরিষদের সাধারণ সম্পাদক যাদব গুপ্ত প্রমুখ। বক্তারা বলেন- মৌলভীবাজার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদী দ্রুত খনন করা না হলে যে কোন সময় ভয়াবহ বন্যায় শহর তলিয়ে যেতে পারে।
