ঘুমধুমে নিহত শিক্ষকের পরিবারের অর্থ সহায়তা

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:০৪
নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়বিল গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত স্কুল শিক্ষকের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার নিহত শিক্ষকের বাড়িতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নাইক্ষ্যংছড়ি শাখার পক্ষ থেকে সমিতির সভাপতি মাস্টার জহির আহামদ এবং সাধারণ সম্পাদক নুরুল হুদার কাছ থেকে অনুদানের টাকা গ্রহণ করেন নিহত শিক্ষক মোহাম্মদ শফির স্ত্রী রুমা আকতার। এ সময় উপস্থিত ছিলেন, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু দীপক বড়ুয়া, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হামিদুল হক।