মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় সুবিদখালী র’ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. মিজানুর রহমান এই টুর্নামেন্টর উদ্বোধন করেন। প্রথমদিনের উদ্বোধনী খেলায় সুবিদখালী বাজার একাদশ ৪ উইকেটে ছৈলাবুনিয়া রেটসান ক্লাবকে হারায়।
