ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৩-১৫ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার এ বিষয়ে চেম্বার ভবনের ভারপ্রাপ্ত সেক্রেটারী মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ কবির হোসেনের সভাপতিত্বে আগামী ১ জুন তারিখে নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিলে জানানো হয় আগামী ১১ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৬ এপ্রিল আপত্তি দাখিল, ১৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, ১৮ মে চূড়ান্ত তালিকা প্রকাশ। গত ১৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক এক আদেশ বলে পূর্বের কমিটি বাতিল ঘোষণা করে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক একেএম সোহেল আহমেদকে নির্দেশনা দেয়া হয়।
