মতলবে মেঘনার অভয়াশ্রমে অভিযান

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:০৭
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাছের অভয়াশ্রমের মেঘনা নদীতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৯টি মাছ ধরা ট্রলার, ১২০ কেজি জাটকা মাছ ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়াও গতকাল বুধবার সকালে মত্স্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা উপজেলার আনন্দ বাজারে ২০০ কেজি জাটকা মাছ আটক করে তা স্থানীয় এতিমখানায় দিয়ে দেন।