নদী প্রবাহমান করতে শ্যামনগরে পদযাত্রা

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:০৮
সাতক্ষীরা শ্যামনগরে যমুনা বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে গত ১৩ মার্চ সকালে আদি যমুনা নদীর প্রবাহ সৃষ্টির জন্য শ্যামনগর শশ্মানের সামনের সড়কে ব্রিজ নির্মাণের দাবিতে যমুনা বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে শ্যামনগর সদরে এক পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। শ্যামনগর সদরে বিভিন্ন এলাকা হতে মানুষ ছোট ছোট দলে পদযাত্রা করে মূল পদযাত্রায় সমবেত হয়। এবং সম্মিলিতভাবে শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এমপি এইচ এম গোলাম রেজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দৌলতুজ্জামান খাঁনকে পর্যায়ক্রমে স্মারকলিপি প্রদান করা হয়। ইতিমধ্যে শ্যামনগর সদরে যমুনা নদীর উপরে দুটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। ঈদগাহ/শ্মশানের সামনের সড়কে ব্রিজ নির্মাণ খুব শীঘ্র শুরু হবে। সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হলে যমুনার প্রবাহ উন্মুক্ত করা ছাড়া উপায় নেই। সরকার নদী দখলমুক্ত করতে কোন ধরনের আপোস করবে না। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মুনছুর রহমান, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর-রশীদ, প্রগতির কর্মসূচি কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম ও সুপর্ণা কর্মকার প্রমুখ।