কেশবপুরে ৩১২ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৩ মাস যাবত্ বেতন-ভাতা পাচ্ছেন না। জানা গেছে, উপজেলার ৭৮টি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় ও ৫টি রেজিস্ট্রেশন বিহীন প্রাথমিক বিদ্যালয়ের ৩১২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এসব বিদ্যালয়ের শিক্ষকরা গত বছরের নভেম্বর মাসে শেষ বেতন-ভাতা পেয়েছিলেন। গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী সকল রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন। এর মধ্যে শুরু হয়েছে প্রতিটি বিদ্যালয় যাচাই-বাছাই কার্যক্রম। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে চলতি মাসেই ডিসেম্বর মাসের বেতন-ভাতা শিক্ষকদের পাবার আশ্বাস পাওয়া গেছে বলে উপজেলা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি লুত্ফর রহমান জানান।
