মহেশপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:২২

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

উপজেলার শ্যামকুড় মাঠ থেকে ইয়াবাসহ শাওন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামকুড় মাঠ থেকে ঐ গ্রামের রুহুল আমিনের ছেলে শাওনকে ইয়াবাসহ আটক করে র্যাব ।

ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শ্যামকুড় মাঠে মাদক ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ৭শ ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাওনকে আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।