এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রস্তুতি

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৬:১৩
প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি, সব্বাই পড়াশোনায় মনোনিবেশ করছ। আজ আমি তোমাদের জীববিজ্ঞান ১ম পত্রের ১অধ্যায়ের ১ম পরিচ্ছেদ “উদ্ভিদের বিভিন্নতা ” (Diversity in Plants) - বিষয়ের ওপর বহুনির্বাচনী প্রশ্নোওর উপস্থাপন করব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১.নিচের কে উদ্ভিদ বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত ? (ক) লিনিয়াস (খ) থ্রিয়োফ্রাস্টাস (গ) ডি ক্যান্ডল (ঘ) রক্সবার্গ ২. পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত ? (ক) ২ লক্ষের মতো (খ) ৩ লক্ষের মতো (গ) ৪ লক্ষের মতো (ঘ) ৫ লক্ষের মতো ৩.নিচের কোনটি Plante কিংডমের অন্তর্ভক্ত ? (ক) Spirogyra (খ) E. coli (গ)Nostoc (ঘ) Penicillium ৪. নিচের কোনটি Monera কিংডমের অন্তর্ভক্ত ? (ক) Spirogyra (খ) Nostoc (গ) E. coli (ঘ) Anabaena ৫.সপুস্পক উদ্ভিদের আধুনিক শ্রেনীবিন্যাস কে করেছিলেন ? (ক) মারগুলিস (খ) তাকতাজান (গ) বেনন্থাম ও হুকার (ঘ) এঙ্গলার ও প্রান্টল ৬. বেনন্থাম ও হুকার এর প্রকাশিত বইয়ের নাম কী ? (ক) Enquiry in to Plants (খ) Genera Plantarum (গ)Historia Plantarum (ঘ) The Phylogenetic Taxonomy ৭. Thallophyta-র বৈশিষ্ট্য নয়- ১.দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত ২. এদের ভ্রণ সৃষ্টি হয় না ৩.সুতার মতো রাইজয়েড বিদ্যমান নিচের কোনটি সঠিক- (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ২ ও ৩ ৮.নিচের কোনটি পরবোজী ? (ক) Penicillium (খ) Spirogyra (গ) Pteris (ঘ) Riccia ৯. থ্রিয়োফ্রাস্টাস উদ্ভিদজগতকে ভাগ করেছিলেন- ১. হার্ব, শ্রাব ও পেরেনিয়্যাল ২. হার্ব, শ্রাব ও বৃক্ষ ৩. অ্যানুয়াল, বাইয়েনিয়্যাল ও পেরেনিয়্যাল হিসেবে নিচের কোনটি সঠিক- (ক) ১ (খ) ২ ও ৩ (গ) ৩ (ঘ) ২ ১০. দ্বিপদ নামকরণের প্রবর্তক কে ? (ক) ক্যারোলাস লিনিয়াস (খ) বেনন্থাম ও হুকার (গ) মেন্ডেল (ঘ) ডারউইন ১১.নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ ? (ক) ভুট্রা (খ) ছোলা (গ) সূর্যমুখী (ঘ) কুমড়া ১২. কোনটির জন্য সূর্যালোক অপরিহার্য ? (ক) ভাইরাস (খ) ব্যাকটেরিয়া (গ) শৈবাল (ঘ) ছত্রাক ১৩. ব্রায়োফাইটা উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত ? ক) ১৫,০০০ (খ) ১৮,০০০ (গ) ২০,০০০ (ঘ) ২৩,০০ ১৪. মারগুলিস সমস্ত জীবজগতকে কয়টি সুপার কিংডমে ভাগ করেন ? (ক) ২ টি (খ) ৩ টি (গ) ৪ টি (ঘ) ৫ টি ১৫.ফলের রাজা আম গাছ কোন ধরনের উদ্ভিদ ? (ক) বহুবর্ষজীবি বৃক্ষ (খ) একবর্ষজীবি বৃক্ষ (গ) বহুবর্ষজীবি বীরুত্ (ঘ) দ্বিবর্ষজীবি গুল্ম উত্তর ঃ ১. (খ), ২. (ঘ), ৩. (গ), ৪. (ক), ৫. (খ), ৬. (খ), ৭.(ঘ), ৮. (ক), ৯. (ঘ), ১০. (ক), ১১. (ক), ১২. (গ), ১৩. (ঘ), ১৪. (ক), ১৫.(ক)। তথ্য সূত্রঃ ১.উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদ বিজ্ঞান) - ড. আবুল হাসান ২. উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র (উদ্ভিদ বিজ্ঞান) - গাজী আজমল/ এনায়েত/ সফিউর।