রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
রাণীশংকৈল উপজেলার সিন্দুরমুছি গ্রামের এইচবি ইটভাটার সামনে থেকে শনিবার রাতে ৩৩ বোতল ফেন্সিডিলসহ সাদেকুল ইসলাম সাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওসি (তদন্ত) খায়রুল আনাম ডনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাদেকুলকে গ্রেফতার করে। তিনি হরিপুর উপজেলার গেদুরা কিসমত গ্রামে আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে এবং রবিবার সকালে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
