আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘি সান্তাহার রথবাড়ী রাধা মাধব মন্দিরে চুরি হওয়া মূর্তির মধ্যে ১৮টি উদ্ধার ও বিপ্লব হোসেন মিন্টু নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। বিপ্লব হোসেন মিন্টু সান্তাহার উপর পৌঁওতা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
শনিবার গভীর রাতে পুলিশ ইয়ার্ড কলোনির বিপ্লব হোসেন মিন্টুর শ্বশুর ইমদাদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে মন্দিরে চুরি হওয়া ১৮টি মূর্তি উদ্ধার করা হয় এবং মিন্টুকে গ্রেফতার করা হয়।
ওসি মনিরুল ইসলাম মূর্তি উদ্ধার ও আসামি মিন্টুকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ীতে রাধা মাধব মন্দিরে চুরি সংঘটিত হয়।
