গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ১২ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের দায়ে অপহরণকারী আরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসাবে অপহূতার বাবাকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।
