ফুলপুরে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:২৪

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলপুরে রবিবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বালিয়া ইউনিয়নের বেড়াভালকি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের হযরত আলীর ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে গাছ ভেঙে পল্লী বিদ্যুতের খুুঁটির তার ছিঁড়ে পড়ে শনিবার। পরে স্থানীয়রা পল্লী বিদ্যুত্ অফিসে জানালেও ছেঁড়া তার মেরামতের জন্য রবিবার পর্যন্ত দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রবিবার বিকাল ৩টার দিকে বাড়ির সামনে ছেঁড়া তারে বিদ্যুত্ আছে কি না দেখতে যায় সোহাগ। পরে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সোহাগ পেশায় রাজমিস্ত্রি ছিলেন।