রাজশাহীর সীমান্তে অস্ত্র-গুলি ও ফেনসিডিল জব্দ

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:২৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর সীমান্ত পথে আসা বিদেশি অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার গভীর রাতে পবার পূর্ব বাথানবাড়ি নামক স্থান থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। রবিবার সকালে বিজিবি রাজশাহীর ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিজিবির ধাওয়া খেয়ে অস্ত্র পাচারকারীরা ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তুল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিনসহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পবা থানায় মামলার প্রস্তুতি চলছে।