ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটির মালিক এখন শাই পেহাপ ও জন ক্যাম্পবেল। ত্রিদেশীয় সিরিজে গতকাল এই দুই ক্যারিবিয়ান স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৬৫ রান তুলেছেন। শেষ পর্যন্ত ক্যাম্পবেল ১৩৭ বলে ১৭৯ রান করে ফেরেন। আর হোপ আউট হন ১৫২ বলে ১৭০ রান করে। ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান তুলেছে। প্রথম উইকেট জুটিতে এর আগে বিশ্বরেকর্ড ছিলো ৩০৪ রান। গত বছর জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে এই রেকর্ড করেছিলেন পাকিস্তানের ইমাম উল হক ও ফখর জামান
—টুইটার
