আজ ৩ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৪ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৭ ও ৮। শুভবার: সোম ও শনিবার। শুভরত্ন: নীলা ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি সিরিয়াস ও কর্তব্যপরায়ণ। আপনার হূদয় উষ্ণ। অনুভূতি তীক্ষ্ম। আপনি সবার জন্যে অনুভব করবেন। কিন্তু আপনাকে অনেকেই ভুল বুঝবে। আপনার আশা-লক্ষ্য-পরিকল্পনা বাধাগ্রস্ত হবে বার বার। তবে ইচ্ছাশক্তি ও দৃঢ়তা আপনার জন্য সাফল্য বয়ে আনতে পারে। অনেক গুরু দায়িত্ব আপনার উপর অপির্ত হতে পারে। কিন্তু আপনি অপবাদের শিকার হতে পারেন-হতে পারেন নিয়তি ক্রীড়নক।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নৃত্যশিল্পী রুডলফ নুরিয়েভ, আবিষ্কারক গট-লিয়েব ডেইমলার, আইনজীবী রফিক উদ্দিন আহমেদ, নরেশ ভুঁইয়া, হেনা কবির।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ ব্যবসায়িক দিক কিছুটা ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। পরিশ্রম বেশী হলেও কাজ-কর্মে সফলের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কারো সাথে রূঢ় আচরণ না করলেই ভালো করবেন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। অত্যধিক পরিশ্রমের ফলে ক্লান্তবোধ করবেন। আজ কারো সাথে বিরোধে জড়াতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে আশানুরূপ লাভ নাও হতে পারে। কোনো আত্মীয় আজ সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনজনের কারো আচরণে আজ বিব্রতবোধ করবেন। কারো প্ররোচণায় প্রলুব্ধ না হলেই ভালো করবেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক ভালো যেতে পারে। আর্থিক ব্যপারে ভালো কোনো যোগাযোগ হতে পারে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। অভিনয়ের সাথে সম্পৃক্তদের কর্মে সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ ব্যবসা ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। শত্রু পক্ষের অশুভ তত্পরতা বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। শত্রুতা বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক মন্দায় আতংকিত হওয়ার কিছু নেই। সাময়িক সমস্যা কাটিয়ে উঠা কঠিন হবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আর্থিক ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ মহিলাদের জন্য দিনটি তেমন শুভ নাও হতে পারে। কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসায় বিরোধ সৃষ্টি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। ন্যায্য পাওনা থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। পড়াশুনায় আরও মনোযোগী হওয়ার চেষ্টা করুন। কোনো সন্তানের ব্যপারে উদ্বিগ্ন হতে পারেন। কোনো মূল্যবান দ্রব্য আজ খোয়া যেতে পারে। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ রাজনীতিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পাবেন। প্রতিপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কারো কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সমালোচকদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ আর্থিক দিক ভালো যাবে। কোনো উত্স থেকে অর্থাগম হতে পারে। ঋণ শোধ করার সুযোগ পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। কোনো কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ শত্রু পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। জনসম্পৃক্ত পেশায় সতর্ক থাকার চেষ্টা করুন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে পারলে ভালো করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
