এসময়ে নতুন করে কিছু শেখার প্রয়োজন নেই। এতদিন যা শিখেছ তা রিভিশন ওয়ার্ক করো। পরীক্ষার খাতায় যে প্রশ্নগুলো লিখবে তা যেন পরিপূর্ণ হয় সে দিকে খেয়াল রাখবে। প্রশ্নের মধ্যে যে পয়েন্ট গুলো দেওয়া হবে তা যেন ধারাবাহিকতা রক্ষা করা হয়। সারাদিন পড়ার পর রাতে ঘুমানোর আগে নিরবে থেকে পঠিত বিষয়গুলো আত্মস্ত করার চেষ্টা করবে। এসময়টায় স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। বেশিবেশি পুষ্টিকর খাদ্য খাবার চেষ্টা করবে। পরীক্ষা নিয়ে অযথা চাপ নিবেনা । পরীক্ষা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন বেশি রাত জেগে পড়াশোনা করার প্রয়োজন নেই। এখন প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিতে হবে। ইতোমধ্যে রুটিন হয়েছে। যে পরীক্ষার আগে বন্ধ কম সে বিষয়গুলোকে এখনই রিভিশন দিয়ে শেষ করতে হবে। এখন থেকে পরীক্ষার রুটিন অনুযায়ি নিয়মিত পড়তে হবে। পরীক্ষায় কারণবশত কোনো কোনো প্রশ্নের উত্তর ভালো জানা না থাকলে যেটুকু জানো সেটুকু লেখার চেষ্টা করো। মনে রাখবে অপ্রাসঙ্গিক ও অতিরঞ্জিত কিংবা বানোয়াট বিষয় হতে সব সময় বিরত থাকবে। এসবের পুনরাবৃত্তি ঘটলে পরীক্ষক তোমার উপর অসন্তুষ্ট হতে পারেন। মোট কথা প্রতিটি প্রশ্নের উত্তর যেন প্রাসঙ্গিক ও যথার্থ হয়। পরীক্ষার শেষ পাঁচ/দশ মিনিট মনোযোগ সহকারে উত্তরপত্রের কভার অংশসহ ভেতরের নম্বরসহ সবকিছু রিভিশন দেবে।
