ইংরেজি প্রথমপত্রের Part A বিভাগটিতে মূলত ৪০ নম্বরের text-based দুটি passage থেকে মোট আটটি প্রশ্ন থাকে; Part B বিভাগটিতে ২০ নম্বরের দুটি fill in the gaps সংক্রান্ত প্রশ্ন থাকে এবং Part C বিভাগটিতে ৪০ নম্বরের তিনটি প্রশ্ন থাকে।
Multiple choice question-এর উত্তর লেখার ক্ষেত্রে তিনটি ধাপের (i.Grammatically Right, ii. Meaningful এবং iii. Text Related) যে কোন একটি ভঙ্গ করলেই তা সঠিক উত্তর হবে না।
True/False-এর উত্তর লেখার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যাচাই করে দেখতে হবে যে প্রদত্ত প্রশ্নটির সার্বিক অর্থ passage/text-এর সাথে সঙ্গতিপূর্ণ কিনা।
Fill in the gaps-শিক্ষার্থীদেরকে অবশ্যই (ক) passive voice-এর নিয়ম, (খ) third person singular-এর নিয়ম, (গ) verb-ing-এর নিয়ম, (ঘ) modals-এর নিয়ম এবং (ঙ) tense ঘটিত নিয়মসহ আরও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নিয়ম আয়ত্ত্বে এনে বিভিন্ন practice test বা board question-এর ৩, ৬, ৯, ১০ নং প্রশ্ন উক্ত নিয়মগুলোর আলোকে বিশ্লেষণ করে উত্তর শিখবে।
List-এ সবচেয়ে বেশি নম্বর পেতে শিক্ষার্থীকে নিম্নোক্ত তিনটি ধাপ অতিক্রম করতে হবে। যথাঃ-
1. Heading: List-এর heading তৈরির জন্য প্রশ্নের প্রথম দিকের “a list of five points about……..”এই অংশটি লিখতে হবে এবং এরপর is presented below এ কথাটি লিখে colon dash (:-) দিতে হবে।
2. Items of the list: List-এর items/information লিখার সময় তথ্যের ধারাবাহিকতা (sequence) বজায় রাখতে হবে।
(i) Noun পদ্ধতি: কোন কিছুর নাম, গুণাবলির নাম, উপাদানসমূহ, কারণ ও ফলাফলের নাম কিংবা কার্য্যাবলীর নাম বোঝাতে Noun পদ্ধতিতে উত্তর লিখতে হয়।
(ii) Gerund পদ্ধতি: কোন কাজের বিবৃতি, কোন কিছুর বর্ণনা কিংবা কোন ঘটনার বিবৃতিমূলক বহিঃপ্রকাশে Gerund পদ্ধতিতে উত্তর লিখতে হয়।
(iii) Infinitive Phrase পদ্ধতি: কোন কাজের উদ্দেশ্য, গুরুত্ব, কেন এর উত্তর, কি জন্য কাজটি করা হয় ইত্যাদি বুঝাতে কিংবা কারণ দর্শাতে Infinitive Phrase পদ্ধতিতে উত্তর লিখতে হয়। (iv) Adverbial Phrase পদ্ধতি: কোন কাজ কোথায়, কখন, কিভাবে হয় কিংবা কোন্ ক্ষেত্রে সংঘটিত হয় ইত্যাদি বুঝাতে Adverbial Phrase পদ্ধতিতে উত্তর লিখতে হয়।
(v) Predicate পদ্ধতি: অতীতের কোন কাজের বর্ণনা দিতে, সময়ানুক্রমিক ঘটনার বর্ণনা দিতে, ভিন্ন ভিন্ন ঘটনার বর্ণনা দিতে Predicate পদ্ধতিতে উত্তর লিখতে হয়।
3. Caption: List-এর নিচে third bracket-এর মধ্যে caption দিতে হবে। Caption হিসেবে A list of things/five points/…. ইত্যাদি কিংবা উপজীব্য বিষয়টির নাম লিখতে হয়। তবে ক্ষেত্রবিশেষে caption না দিলেও চলে।
Fill in the gaps-এর উত্তর লিখার ক্ষেত্রে ৩ নং পয়েন্টের পরামর্শ অনুসরণ করতে হবে এবং দ্বিতীয় passage-এর সাথে মিল রেখে উত্তর করতে হবে।
Summary লেখার ক্ষেত্রে মূল উপজীব্য বিষয়কে প্রাধান্য দিয়ে পাঁচটি বাক্যে অর্ধেক পৃষ্ঠার মধ্যে একটি অনুচ্ছেদ আকারে উত্তর লিখবে। তথ্যের পুনরালোচনা, উদাহরণ ও অপ্রাসঙ্গিক আলোচনা অবশ্যই বাদ দিতে হবে।
Flowchart-এ সবচেয়ে বেশি নম্বর পেতে শিক্ষার্থীকে নিম্নোক্ত তিনটি ধাপ অতিক্রম করতে হবে। যথাঃ-
Flowchart-এর heading তৈরি করার জন্য flowchart-এর question-এর শেষের দিকের “the flowchart showing /mentioning……..” এই অংশটি লিখতে হবে এবং এরপর is presented below এ কথাটি লিখে colon dash (:-) দিতে হবে।
Flowchart-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো flowchart-এর box এবং এর ভিতরের information.
