প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখতে পাবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের কিছু চিত্রসংবলিত প্রশ্নের উত্তর চাওয়া হয়। বেশির ভাগ শিক্ষার্থী প্রশ্নে উত্তর সঠিক লিখেও আশানারূপ নম্বর থেকে বঞ্চিত হয়। এর একমাত্র কারণ, ভালো চিত্র আঁঁকতে অক্ষমতা এবং তা সঠিকভাবে মার্কিং করতে না পারা । অনেক শিক্ষার্থী ছবি অঙ্কন করতে গিয়ে একি জায়গায় রাবার দিয়ে ঘষাঘষি করে ছবির স্যান্টিফিক উজ্জ্বলতা নষ্ট করে ফেলে। এজন্য আমরা যারা পরীক্ষক আছি, তারা জীববিজ্ঞানের চিত্র সংশ্লিষ্ট প্রশ্নে উত্তর দেখে সন্তুষ্ট না হয়ে আশানারূপ নম্বর দেয়া থেকে বিরত থাকি। তাই জীববিজ্ঞানের পরীক্ষার্থীদের চিত্র অংকনের বিষয় অবশ্যই সচেতন ও যত্নবান হতে হবে। আর পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে তাই ঠিক হবে, পরিমিতভাবে অতীব গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্থাত্ অধ্যায়গুলো ভালোভাবে পড়া। মনে রাখবে, সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নের সাথে যেসব ছোট প্রশ্নযুক্ত থাকে তার উত্তর দিতে হলে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে সম্যক জ্ঞান থাকা জরুরী। অবশ্য এটা ভালো রেজাল্ট প্রত্যাশীদের কাজে লাগবে। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের অধ্যায় উল্লেখ করলাম যা তোমরা আশা করি গুরুত্বের সঙ্গে দেখবে। অধ্যায় ০২ঃ Animal Cell অধ্যায়ঃ ০৪ Genetics অধ্যায়ঃ ৭ Malarial parasite, Hydra, Cockroach অধ্যায়ঃ৮ Humanbody ঃ Skeletal system, Digestive system, Blood Circulatory system, Excretory System, Nervous system, Glands of human body অধ্যায়ঃ ৯ Zoogeography অধ্যায়ঃ ১০ Environment Biology অধ্যায়ঃ ১১ Economic Zoology অধ্যায়ঃ Genetic Engineering অবশ্য এই ফাইনাল পরীক্ষার মুহূর্তে এটুকু আশা রাখতে পারি, যেসকল পরীক্ষার্থীরা নিয়মিত দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলন পাতায় আমার জীববিজ্ঞান লেকচার ও সাজেশন ফলো করেছো তাদের হয়তো জীববিজ্ঞানের ভীতি আর কাজ করবে না । তারপরও তোমরা সকল ভয়ভীতি দূর করে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। তোমরা হয়তো জেনে থাকবে এবারই শেষ পুরাতন পদ্ধতি অনুযায়ি জীববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী বছর থেকে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তাই তেমন দুশ্চিন্তার কিছুই নেই। জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র বিষয়ে মোট ৭৫ নম্বর বণ্টন প্রশ্ন থাকবে। এর মধ্যে রচনামূলক প্রশ্ন ৪৫ নম্বর। এ থেকে ৩টি সেট প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের সাথে অথবা একটি সেট সংযুক্ত থাকবে। এছাড়াও ৩০ নম্বর সংক্ষিপ্ত ৬টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর মান ৫। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের সাথে অথবা থাকবে। তাই এটাও ঠিক যে বেশকিছু গুরুত্বপূর্ণ অধ্যায় জানা না থাকলে সকল প্রশ্নে উত্তর কিংবা সব সেটের উত্তর দেয়া সম্ভব নয়।
