আবারো হাঁটুর অস্ত্রোপচারের মুখে পুয়োল

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৪
আবারো হাঁটুর অস্ত্রোপচার করাতে হয়েছে বার্সেলোনার ডিফেন্ডার কার্লেস পুয়োলকে। আর শুক্রবার অস্ত্রোপচারের কারণেই প্যারিস সেইন্ট জার্মেইনেরর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দল থেকে পুয়োলের বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় পুয়োলের ডান হাঁটুতে অর্থোস্কোপি করানো হয়েছে। আর সে কারণে তার সুস্থতার উপর এখন সবকিছু নির্ভর করছে। যত দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন তত দ্রুতই তিনি দলে ফিরতে পারবেন।” এদিকে চলতি মাসের শেষে ফিনল্যান্ড এবং ফ্রান্সের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ইতোমধ্যেই এই ইনজুরির কারণে বাদ পড়েছেন পুয়োল। - বাসস/এএফপি