টি প স

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৬
গুগল সার্চ আমরা সকলেই কমবেশি ব্যবহার করে থাকি। তবে অনেক সময়ে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে সেই সাইটেও কোনোকিছু খুঁজে দেখার প্রয়োজন হতে পারে। সেই সাইটে অবশ্য সার্চ অপশনটি নাও থাকতে পারে সবসময়। সে ক্ষেত্রে আপনার সহায় হতে পারে ওই গুগল সার্চ। নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে কোনোকিছু খুঁজতে গুগল সার্চের সাহায্য নিতে গুগল সার্চে গিয়ে আপনার কাঙ্ক্ষিত শব্দটি লেখার পর Site: লিখে ওয়েবসাইটের নাম লিখে দিতে হবে। যেমন, আপনি বিবিসিতে বাংলাদেশ সম্পর্কিত কোনোকিছু খুঁজতে চাইলে লিখতে হবে ‘Bangladesh’Site:http://www.bbc.co.uk। এরপর সার্চ দিলেই চলে আসবে কাঙ্ক্ষিত ফল।