দিল্লী টেস্টেই ফিরছেন ওয়াটসন!

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৪৩
তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পর রাগ করে দেশে ফিরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের হুমকি দেয়া অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক শেন ওয়াটসন এখন নরম সুরে কথা বলছেন। আগামী অ্যাশেজ সিরিজেই তাকে দলে পাওয়া যাবে। এমন ইঙ্গিত দেয়ার পাশাপাশি দিল্লিতে ভারতের বিরুদ্ধে আগামী শুক্রবার শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচেও দলে ফিরতে পারেন বলে জানিয়েছেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যম প্রকাশিত খবরে একথা বলা হয়। ‘নিউজ লিমিটেড’ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী অ্যাশেজ সিরিজের আগেই তিনি দলে ফিরতে চান। আগামী সপ্তাহে দিলি¬ টেস্টের আগেই ভারতে ফেরার কথাও বিবেচনা করছেন তিনি। তার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ওয়াটসন চতুর্থ টেস্টেই কেলতে চান। স্ত্রী লী ও নবজাত পুত্র সন্তান উইলের কাছে থাকতে পারেন তিনি। যার ফলে চতুর্থ ও শেষ টেস্টের আগে যথেষ্ট সময় পাচ্ছেন তিনি। জেমস প্যাটিনসন, মিশেল জনসন ও ব্যাটসম্যান উসমান খাজাসহ তাকেও ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল থেকে বাদ দেয়ার পর অভিমানে ক্ষোভে ফিরে আসেন ওয়াটসন। সিডনিতে ফিরে অত্যন্ত আবেগাপ্লুত ওয়াটসন বলেন, তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন এবং টেস্ট ক্রিকেটের নিজের ভবিষ্যত্ নিয়েও চিন্তা-ভাবনা করবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার প্যাট হওয়ার্ড ওয়াটসনকে ‘কখনো’ দলের খেলোয়াড় বলে মন্তব্য করায় বিষয়টি আরো খারাপ আকার ধারণ করে। তবে হাওয়ার্ডের সঙ্গে নিজের সম্পর্ক বিবেচনা না করে এবং অসি দলের নতুন সংস্কৃতির কথা বিবেচনা করে ৩১ বছর বয়সী ওয়াটসন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন না বলে রিপোর্টে বলা হয়। - বাসস