থাইল্যান্ড থেকে আরচ্যাররা ফিরেছে

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৪৩
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ১ম এশিয়ান আরচ্যারি গ্র্যান্ড প্রিক্সের রিকার্ভ বো ব্যক্তিগত ইভেন্টে ৭১ জনের লড়াইয়ে বিকেএসপির শেখ সজীব ১৫তম, রামকৃষ্ণ সাহা ২১তম এবং সেনাবাহিনীর দুরুল হুদা ৪৪তম স্থান পেয়েছেন। রিকার্ভ বো দলীয় ইভেন্টে ১৭ দেশের মধ্যে বাংলাদেশ কোয়ালিফিকেশন রাউন্ডের ১২তম স্থান হতে ইলিমিনেশন রাউন্ডের খেলা শেষে ৯ম স্থান অধিকার করে। দলীয়ভাবে মালয়েশিয়া স্বর্ণ, জাপান রৌপ্য, ভারত ব্রোঞ্জ পেয়েছে। রিকার্ভ বো এককে ভারতের রাহুল ব্যানার্জি স্বর্ণ, জাপানের ফুরকাওয়া রৌপ্য এবং ভারতের অতনু দাশ ব্রোঞ্জ পদক পেয়েছেন। কম্পাউন্ড বো ইভেন্টে দলীয় লড়াইয়ে শাহ মোহাম্মদ মাসুম আলম, গোলাম রায়হান ও আবুল হাসনাত অংশগ্রহণ করেন। বাংলাদেশ ১৩টি দেশের মধ্যে কোয়ালিফিকেশন রাউন্ডের ১২তম স্থান হতে ইলিমিনেশন রাউন্ডের খেলা শেষে ৯ম স্থান পায়। আর ভারত স্বর্ণ, ভিয়েতনাম রৌপ্য, ইন্দোনেশিয়া ব্রোঞ্জ পেয়েছে। বাংলাদেশের আরচ্যারি দল গতকাল ঢাকা ফিরেছে।