তরুন ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে গত শুক্রবারদক্ষিণ আফ্রিকাকে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। দীর্ঘদেহী ইরফান ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৩ রানে দখল করেছেন ৪ উইকেট।
বৃষ্টির কারণে ওভার সংখ্যা কমিয়ে উভয় দলের জন্য ৪৪ ওভার নির্ধারণ করা হয়েছিল। ইরফানের দারুন বোলিংয়েই মূলত দক্ষিণ আফ্রিকার ইনিংস ৪৩.২ ওভারে ১৯১ রানেই গুটিয়ে যায়। জবাবে পাকিস্তান ৪.৪ ওভার হাতে রেখেই অধিনায়ক মিসবাহ-উল-হকের অপরাজিত ৫৭ রানের উপর ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গত রোববার বে¬ায়েমফনটেইনে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১২৫ রানে জয়লাভ করায় সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। সিরিজের পরবর্তী ম্যাচ আগামী ১৭ মার্চ জোহানেসবার্গে অনুষ্টিত হবে। বাসস।
