আবু সুফিয়ান শাকিল চ্যাম্পিয়ন

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৪৪
দাবাড়ু ইদ্রিস আলীর আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং ঘাটারচর সমবায় সমিতির আয়োজনে কেরানীগঞ্জের আটি ঘাটারচর প্রাইমারি স্কুলে দিনব্যাপী অনুষ্ঠিত স্বাধীনতা দিবস র্যাপিড দাবায় একসেস গ্রুপের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। একই দলের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ রানার-আপ, মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর তৃতীয় এবং দুরন্ত রাজশাহীর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব চতুর্থ, সিরাজুল কবীর পঞ্চম এবং ইদ্রিস আলী ষষ্ঠ স্থান লাভ করেন। খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।