আরমানিটোলা স্কুলের জয়

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৪৪
অঞ্জন’স মহানগর স্কুল হকি টুর্নামেন্ট গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। আরমানিটোলা স্কুল ৫-০ গোলে নারায়ণগঞ্জের জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। বিজয়ি দলের রিয়াজ ২টি, ফরিদ ২টি এবং আকাশ ১টি গোল করেন। বিজয়ী দলের ফরিদ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় সাব্বির ইবনে ইউসুফ। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন অঞ্জন’স এর প্রধান নির্বাহী শাহীন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ট্রান্স-ফাস্ট রেমিটেন্সের বাংলাদেশস্থ কান্ট্রি হেড মোহাম্মদ খায়রুজ্জামান, ইন্টারনেট পার্টনার নেক্সট নেট’র কনসালটেন্ট মইনুল হক রোজ। উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সহ-সভাপতি জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক আব্দুস সাদেকসহ অন্য কর্মকর্তারা।