এইচপি ক্যাম্পে ২৩ ক্রিকেটার

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার

চলতি বছরে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প শুরু হবে আগামী ১৮ মে। ১৬ সপ্তাহের এই ক্যাম্পে ডাক পেয়েছেন ২৩ ক্রিকেটার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এইচপি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী ১৭ মে বিসিবি একাডেমিতে রিপোর্ট করতে হবে।

ক্যাম্পে ডাক পাওয়া

ক্রিকেটাররা হলেন :

সাইফ হাসান, নাঈম শেখ, ফারদিন হোসেন, সাব্বির হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনীক, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভির ইসলাম, হাসান মুরাদ, নাঈম হাসান, রবিউল হক, মানিক খান, শহীদুল ইসলাম, মুকিদুল ইসলাম, হাসান মাহমুদ, ইরফান হোসেন ও শফিকুল ইসলাম।