৩(ক) অধ্যায়
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। ১০টি খাতার দাম ৩০ টাকা হলে, ৮টি খাতার দাম কত?
উত্তর: ২৪ টাকা।
২। সরল অঙ্কে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের কাজ থাকলে কোনটির কাজ আগে করতে হয়?
উত্তর: ভাগ।
৩।কত মিলিয়নে এক বিলিয়ন?
উত্তর: ১০০০।
৪। ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
উত্তর: ১।
৫।পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরবর্তী সংখ্যাটি কত?
উত্তর: ৯৯৯৯।
৬।৫৪৬৯৩ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান কত?
উত্তর: সহস্র
৭।৫৯৬৪৮৩৫৭ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত?
উত্তর: লক্ষ।
৮।সরল অঙ্কে বন্ধনী প্রতীক ও গাণিতিক প্রক্রিয়া প্রতীক থাকলে সর্বপ্রথম কী করতে হয়?
উত্তর: সর্বপ্রথম প্রথম বন্ধনীযুক্ত প্রক্রিয়ার কাজ ক্রমানুসারে করতে হয়।
৯।ঐকিক নিয়ম কাকে বলে?
উত্তর: অনেকগুলো জিনিস থেকে প্রথমে একটি জিনিসের দাম বের করে যে পদ্ধতিতে সমস্যার সমাধান করা হয় তাকে ঐকিক নিয়ম বলে।
১০।৯, ৪, ৬, ০, ৮ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি কত?
উত্তর: ৯৮৬৪০।
১। জাহিদুল হাসান একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল ও ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের দাম ১৮ টাকা। তিনি দোকানদারকে ২০০০ টাকা দিলেন। দোকানদার তাঁকে কত টাকা ফেরত দিবেন?
সমাধান:
১ কেজি চালের দাম ১৮ টাকা
৪০ কেজি চালের দাম (১৮×৪০) টাকা = ৭২০ টাকা
চাল কিনলেন = ৭২০ টাকা
সয়াবিন তেল কিনলেন = ২৬৫ টাকা
মাছ কিনলেন = ৫৮৮ টাকা
মোট কিনলেন = ১৫৭৩ টাকা
দোকানদারকে দিলেন = ২০০০ টাকা
মোট কিনলেন = (-) ১৫৭৩ টাকা
দোকানদারকে ফেরত দেবেন = ৪২৭ টাকা
সুতরাং দোকানদার তাঁকে ৪২৭ টাকা ফেরত দেবেন।
উত্তর: ৪২৭ টাকা।
২। ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ২৫০৮০ টাকা। ১টি খাসির মূল্য ৩৫৬০ টাকা হলে, ১টি গরুর মূল্য কত?
সমাধান:
১টি খাসির মূল্য ৩৫৬০ টাকা
৩টি খাসির মূল্য (৩৫৬০ × ৩) টাকা = ১০৬৮০ টাকা
২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ২৫০৮০ টাকা
২টি গরুর মূল্য (২৫০৮০-১০৬৮০) টাকা = ১৪৪০০ টাকা
১টি গরুর মূল্য (১৪৪০০ ÷ ২) টাকা = ৭২০০ টাকা।
উত্তর: ৭২০০ টাকা
৩। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ, কার বয়স কত?
সমাধান:
পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ
পিতার বয়স = পুত্রের বয়সের ৩ গুণ
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ
পুত্রের বয়সের ৪ গুণ = ৯৬ বছর
পুত্রের বয়স = ৯৬ বছর ÷ ৪ = ২৪
পিতার বয়স = ২৪ বছর × ৩ = ৭২।
উত্তর: পিতার বয়স ৭২ বছর, পুত্রের বয়স ২৪ বছর।
৪। চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। চতুর্থ সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে, প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯।
তৃতীয় সংখ্যাটি (৭৩৫৮৪ - ৯৪৮৫) = ৬৪০৯৯
তিনটি সংখ্যা ৭৩৫৮৪
৬৪২০৯
৬৪০৯৯
তিনটি সংখ্যা যোগফল ২০১৮৯২
চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০
তিনটি সংখ্যার যোগফল (-) ২০১৮৯২
চতুর্থ সংখ্যাটি ২৬৬৬২৮
উত্তর: ২৬৬৬২৮।
৫। কোনো ভাগ অঙ্কে ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯ হলে, ভাগফল কত?
সমাধান:
আমরা জানি, ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) + ভাজক
এখানে, ভাজ্য - ভাগশেষ = ৮৯০৩ - ২৯ = ৮৮৭৪
ভাগফল = ৮৮৭৪ ÷ ৮৭ = ১০২
উত্তর: ভাগফল ১০২।
