চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তারকে (২২) স্বামী আতিকুল ইসলাম (৩২) কর্তৃক গতকাল রবিবার কেরোসিন ঢেলে পুুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আগুনে ঝলসে যাওয়া শারমিন আক্তারকে চান্দিনা ও পরে কুমিল্লা হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার ঢাকার বার্ন ইউনিটে প্রেরণ করেন। গৃহবধূ শারমিন ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের বজলুর রহমানের কন্যা। স্বামী আতিকুল ইসলাম চান্দিনার পানিপাড়া গ্রামের মো. হারেছ মিয়ার ছেলে। তাদের ১০ মাসের দাম্পত্য জীবনে বিয়ের শুরু থেকেই স্বামী আতিকুল ইসলাম ও শ্বশুর যৌতুকের জন্য শারমিনের পরিবারকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। পূর্বে তিন লক্ষ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণ যৌতুক হিসেবে দেয়ার পরও কৌশলে আরও যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে এবং প্রায়ই তালাক দেয়ার হুমকি দিত। এ ব্যাপারে শারমিনের বাবা বজলুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় স্বামী আতিকুল ইসলাম ও তার ভগ্নিপতি আমির হোসেনকে আটক করেছে।
