উয়েফা কাপের শেষ ষোল থেকে ছিটকে পড়া, এফএ কাপের ম্যাচ ড্র—সব মিলিয়ে মৌসুমের শুরুর ফর্মটা গত কিছুদিন দেখা যাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের খেলায়। তবে শনিবার রাতের ম্যাচের পর এখন বেশ স্বস্তিদায়ক অবস্থানে আছে রেড ডেভিলরা। নিজেদের মাঠে তারা ১-০ গোলে পরাজিত করে রিডিং রয়্যালসকে। এদিকে অ্যাওয়ে ম্যাচে এভারটনের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি। তাই শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে গেল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।
শনিবার রাতে অপর ম্যাচে ক্যাপিটাল ওয়ান কাপের বিজয়ী দল সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তবে হেরে গেছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটন ইউনাইটেডের বিপক্ষে এই হারে এখন চ্যাম্পিয়ন্স লিগে স্থান করে নেয়ার পথ কঠিন হয়ে গেল কোচ ব্রেন্ডন রজার্সের দলের।
ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনি। বলের জোগান দেন রিও ফার্দিনান্দ। ২০ মিনিটে পাওয়া এই গোলটি রুনির গত ১৭টি ম্যাচে ১৩তম গোল।
এই জয়ে ২৯ ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট এখন ৭৪। সমান সংখ্যক ম্যাচে তাদের থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে আছে সিটি।
শনিবারের ফলাফল
এভারটন ২ ম্যানচেস্টার সিটি ০
অ্যাস্টন ভিলা ৩ কিউপিআর ২
সাউদাম্পটন ৩ লিভারপুল ১
স্টোক সিটি ০ ওয়েস্ট ব্রুমউইচ ০
সোয়ানসি সিটি ০ আর্সেনাল ২
ম্যানচেস্টার ইউনাইটেড ০ রিডিং রয়্যালস ১
